ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের আবেদন

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের আবেদন
×

ফাইল ছবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১৯:২১

ছাতক উপজেলা সদর ইউনিয়নে পাহাড়ি ঢল ও বন্যায় বসতভিটা পানিতে তলিয়ে যাওয়ায় নিম্নাঞ্চলের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন সময় কাজের সংকট থাকায় বিপাকে পড়েছেন তারা।

স্থানীয়রা জানিয়েছেন, এই ইউনিয়নের সরকারি-বেসরকারি সব ধরনের ত্রাণ তৎপরতা থেকে বঞ্চিত রয়েছেন অনেকেই। ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টন চাল বরাদ্দ দেওয়া হলেও বেশকিছু পরিবার সরকারি চাল পায়নি। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইউএনও বরাবরে ইউনিয়নের বড়বাড়ি গ্রামের ৪১ জনের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

সরকারি ত্রাণবঞ্চিত বড়বাড়ি গ্রামের মোহাম্মদ নূরুল হকসহ অন্যদের অভিযোগ, ইউনিয়নের জনপ্রতিনিধিরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে তাদের আত্মীয়স্বজন ও ত্রাণ পাওয়ার অযোগ্যদের সহায়তা দিয়েছেন। এতে করে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ বঞ্চিত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান, বর্তমানে ত্রাণ (সরকারি চাল) বরাদ্দ না থাকায় দিতে পারছেন না। তবে ত্রাণের ব্যবস্থা হলে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে তা দেওয়া হবে।

আরও পড়ুন

×