ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের শোক

সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের শোক
×

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শেরপুরে শোক র‍্যালি 

 শেরপুর প্রতিনিধি :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৯:২২

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শেরপুরে শোক র‍্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়। 
দুপুরে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এমপির নেতৃত্বে শোক র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেটের পায়রা চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন। 
এমপি ছানুয়ার হোসেন বলেন, এখন দলের  কাছে কর্মী ও নেতার পরীক্ষার সময়। আওয়ামী লীগের সঙ্কটে, দেশের সঙ্কটে ঘরে বসে থাকবেন, বড় বড় লেকচার দেবেন, চায়ের দোকানে সমালোচনার ঝড় তুলবেন,  সম্মেলনের সময় সভাপতি-সম্পাদক হওয়ার জন্য ঝকঝকে পাঞ্জাবী পড়ে নেতা হতে আসবেন– এমন লোকদের আর নেতা বানানো হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সকাল ৬টা কিংবা রাত তিনটে–যখনই ডাক দেবেন জামায়াত বিএনপি’র বিরুদ্ধে তখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্দোলনে যারা ভূমিকা রাখবেন ভবিষ্যতে তাদেরই দল নেতা বানাবে। 

আলোচনা শেষে সহিংসতায় নিহতদের আত্মার শান্তি চেয়ে দোয়া করা হয়। 


 

আরও পড়ুন

×