ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মাদারীপুর

শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর
×

শাহজাহান খান ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মাদারীপুরের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। ছবি: সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ১৭:০৮

শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মাদারীপুরের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল সোমবার সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে।

একই সময় শাহজাহান খানের ছোটভাই হাফিজুর রহমান বাচ্চু খানের বাড়িসহ সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে পুড়িয়ে দেয়া হয়। বাহাউদ্দীন নাছিমের ভাই পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের হোটেল মাতৃভূমিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

অন্যদিকে একই সময় মাদারীপুর সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফারজানা নাজনীনের বাড়িতে হামলা ও ভাংচুর করে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন

×