ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ
×

জামালপুরের আশেক মাহমুদ কলেজ থেকে বৃহস্পতিবার লং মার্চ করেন শিক্ষার্থীরা সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ০০:৪১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে জামালপুরে লং মার্চ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার জামালপুরের আশেক মাহমুদ কলেজ থেকে লং মার্চ শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে সমাবেশ করেন আন্দোলনকারীরা।
সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি জানান বক্তারা। এ ছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা অপসারণ, প্রশাসনের অভিযুক্ত কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করার দাবি জানানো হয়। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

×