ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিএনপির কেউ দখল-চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন: মিনু 

বিএনপির কেউ দখল-চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন: মিনু 
×

সংবাদ সন্মেলনে মিজানুর রহমান মিনু

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:২৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:৪২

বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার সকালে রাজশাহী চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসায় এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা জানান।

মিজানুর রহমান মিনু বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা যদি কোনো অপকর্ম করে, ভূমি দখল, প্রতিষ্ঠানে হামলা, হামলা-ভাঙচুর, প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআইসহ গোয়েন্দাদের কাছে আপনারা অভিযোগ দেবেন। অনেকেই দুষ্কৃতকারী। দলের পাশে থেকে এ ধরনের অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এতে জাতির সামনে সবার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই যেকোনোভাবেই হোক, আইনের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।’

রাজশাহী ব্রিটিশ কাউন্সিল দখলের প্রসঙ্গে মিনু বলেন, ১৫০ বছরের পুরাতন ব্রিটিশ কাউন্সিলের ভূমি দখলের চেষ্টা চালাচ্ছ একটি মহল। এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দেব না। কোনো অপশক্তিকে এটা দখল করতে দেওয়া হবে না। 

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আশা করছি, শিগগিরই তিনি দেশে ফিরবেন। 

 


 

আরও পড়ুন

×