ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাটোরে ডিজিটাল মিটার বাতিলসহ ৭ দফা দাবিতে নেসকো অফিস ঘেরাও

নাটোরে ডিজিটাল মিটার বাতিলসহ ৭ দফা দাবিতে নেসকো অফিস ঘেরাও
×

নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও ছাত্র-জনতার। ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১৪:৩৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ১৪:৩৮

ডিজিটাল মিটার বাতিলসহ ৭ দফার দাবিতে নাটোরে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করেছেন ছাত্র-জনতা। পরে সেনাবাহিনীর আশ্বাসে তারা চলে যান। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের আলাইপুর এলাকায় নির্বাহী প্রকৌশলীর দপ্তর ছাত্র-জনতা ঘেরাও করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি। 

এর আগে সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত গ্রাহক ও শিক্ষার্থী নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে জড়ো হতে থাকেন। পরে তারা নির্বাহী প্রকৌশলী দপ্তরের প্রধান গেটে ঘেরাও করে বিক্ষোভ করেন। 

এসময় গ্রাহকরা বলেন, নেসকো ডিজিটাল মিটার দিয়ে গ্রাহকদের ফকির বানানো হচ্ছে। ৫০০ টাকায় মিটার ভাড়া হিসেবে ১৫০ টাকা কেটে নেওয়া হয়। তারা ডিজিটাল মিটার বাতিল করে পূর্বের মিটার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। 

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যান এবং দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মসূচি বাতিল করেন।

বিক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, টাকা রিচার্জ করলেই তা নাই হয়ে যায়। দেড় থেকে ২ হাজার টাকায়ও মাস শেষ হয় না।

নাটোর নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগরওয়ালা বলেন,এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

আরও পড়ুন

×