ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কক্সবাজারে নদী রক্ষায় বেলার পরামর্শ সভা 

কক্সবাজারে নদী রক্ষায় বেলার পরামর্শ সভা 
×

কক্সবাজার শহরের একটি হোটেলে বাঁকখালী নদীর দখল ও দূষণ বন্ধে বেলার পরামর্শ সভা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩২

কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রধান নদী বাঁকখালী রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে, অন্যথায় দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন পরিবেশ কর্মীরা। 

বুধবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত বাঁকখালী নদীর দখল ও দূষণ বন্ধে পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মুনিরা পারভীন। 

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, খুরুশকুলের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কস্তুরাঘাট পয়েন্টে নির্মিত সেতুটিই যেন বাঁকখালী নদীর জন্য কাল হয়ে দাঁড়াল। সেতুর পাশাপাশি সংযোগ সড়ক তৈরি হওয়ায় সড়কের দুই পাশে প্যারাবন ধ্বংস করে নদী দখলের মহোৎসবে মেতে উঠেছে প্রভাবশালী চক্র। অথচ প্রশাসন অনেকটা নীরব। এ নদী রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।

সভায় বক্তব্য দেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঝিকু, সেভ দ্য কক্সবাজারের সভাপতি আনসার হোসেন, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন, সমকাল সুহৃদ সমাবেশ কক্সবাজারের সভাপতি নুরুল আবছার, বাপার জেলা কমিটির সহসভাপতি মোর্শেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ ও ইয়েস–কক্সবাজারের ভাইস চেয়ারম্যান ওসমান গণি প্রমুখ।

 


 

আরও পড়ুন

×