ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
×
×

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ১৮:২৮

হবিগঞ্জের বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার আমির হোসেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মনির মিয়া ও হাজিমাদাম গ্রামের আব্দুল হান্নান। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান।

মামলার বিবরণী হতে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় আসামিরা ডাকাতির উদ্দেশ্যে যায়। এ সময় তারা ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেন। পরে বাসায় থাকা অঞ্জলি মালাকার ও তার মেয়ে পূজা মালাকারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তারা।

ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে আমির হোসেন দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড দেন আদালত।

আরও পড়ুন

×