শার্শা সীমান্তে গাজীপুরের সাবেক প্যানেল মেয়র আটক
ছবি: সংগৃহীত
যশোর অফিস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১৪:৫৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ১৫:২০
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুরের সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে স্থানীয় শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় আসামিকে জিজ্ঞাসাবাদকালে জানা যায় আসাদুর রহমান গাজীপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেপ্তার করে শার্শা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আটক ব্যক্তি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন বলে স্বীকার করেন।
- বিষয় :
- গাজীপুর সিটি করপোরেশন
- গ্রেপ্তার
- বিজিবি
