বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত
বান্দরবান- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৩:০৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৩:১৬
বান্দরবান জেলার রুমা উপজেলায় গহীন জঙ্গলে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ) গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী।
এ সময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ'র তিন সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
- বিষয় :
- কেএনএ
- বন্দুকযুদ্ধ
- নিহত
