ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসকনের ব্যানারে আ.লীগের গুন্ডারাই আইনজীবী আলিফকে খুন করেছে: সাকি

ইসকনের ব্যানারে আ.লীগের গুন্ডারাই আইনজীবী আলিফকে খুন করেছে: সাকি
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ০০:৩২

ইসকনের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের গুন্ডারাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুন করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকনের ব্যানারে আওয়ামী লীগের গুন্ডারা ও ইসকনের লোকজন তাকে হত্যা করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা ক্ষেপে হামলা করে। আর যাতে এর ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে।’

শুক্রবার বিকেলে নগরীর সিআরবির শিরীষতলায় এক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত  প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলা।

এ সময় যারা হিন্দু স¤প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছেন। চট্টগ্রামে কোনো হামলা হতে দেননি। এ যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডাবাহিনী নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর, দেশি-বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এ সরকারকে ধ্বংস করতে চায়। তারা পশ্চিমাদের কাছে প্রমাণ কতে চায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী বাংলাদেশে নিরাপদ নয়।’

গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রৃমীর সভাপতিত্বে ও নাসিরউদ্দিন তালুকদারের সঞ্চালনায় গণসংলাপে বক্তব্য রাখেন ফেনী জেলা গণসংহতির সমন্বয়ক কায়কোবাদ, চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হারুন, মিরসরাইয়ের আহ্বায়ক শাম্মাসুদ্দীন মোহাম্মদ, সন্দ্বীপের সাংগঠনিক সচিব নাজিম উদ্দীন আরিফ প্রমুখ।

আরও পড়ুন

×