ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফাঁকা গুলি করে পালিয়ে গেল আসামি!

ফাঁকা গুলি করে পালিয়ে গেল আসামি!
×

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২২:২৭

রাজবাড়ীর পাংশায় পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালিয়ে গেছে সজীব নামে এক আসামি।

বৃহস্পতিবার রাতে উপজেলার বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মারামারির ঘটনায় একটি মামলার আসামি সজীবকে ধরতে পাংশা থানার এসআই শাহরিয়ারসহ পুলিশ সদস্যরা বিলপাড়া গ্রামে আসেন। এই গ্রামের সজীব একটি দোকানে বসে ছিল। পুলিশ কাছাকাছি আসতেই সে একটি গুলি ছুড়ে পালিয়ে যায়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, আসামি সজীবকে ধরতে পুলিশ সেখানে গিয়েছিল। এ সময় একটি শব্দ হয়। তবে সেটি গুলির, না পটকার; ঠিক বোঝা যাচ্ছে না। সেখানে গুলির কোনো খোসা পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

×