ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডিমলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার 

ডিমলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার 
×
×

আনোয়ারুল হক সরকার মিন্টু

নীলফামারী প্রতিনিধি 

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২:২৯

নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে খগাখরিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নে টুনিরহাট গ্রামের মিন্টুর ভগ্নিপতির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ারুল হক সরকার মিন্টু নীলফামারী-১ (ডোমার, ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্য পেয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ারুল হক সরকার মিন্টু ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে। 
 

আরও পড়ুন

×