ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সেপটিক ট্যাংকের মধ্যে ছিল নাসিমার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ

সেপটিক ট্যাংকের মধ্যে ছিল নাসিমার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ
×

প্রতীকী ছবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:০০

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি বাড়ির সেপটির ট্যাংকের মধ্য থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরসংঘ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের কৃষক ইব্রাহিম মোল্লার স্ত্রী। এ ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছেন।

উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শাহজাহান আলী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতে তারা নাসিম বেগমের মরদেহ উদ্ধার করেন। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেওয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

×