ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
×

ফাইল ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৩৮ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৫

দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার পৌনে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে মধ্যরাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘাট পাড়ে আটকে যাওয়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×