ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে গণপিটুনি, পুলিশে সোপর্দ

‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে গণপিটুনি, পুলিশে সোপর্দ
×

শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেটসহ প্রিন্স চৌধুরী

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:৫৭

ফরিদপুরের সদরপুরে শেখ হাসিনার ছবি সম্বলিত ও ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে এ ঘটনায় ঘটে।

আটক ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী (৪২)। তিনি উপজেলার দক্ষিণ চরবিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, প্রিন্স চৌধুরীকে সাতটি লিফলেটসহ আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×