বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রদল নেতা সোহেল রানা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:৪৬
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাতে সোহেল রানাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।
গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়া থানায় মামলা করেন।
- বিষয় :
- নাটোর
- ছাত্রদল নেতা গ্রেপ্তার
- গুলি