নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি বিএনপি নেতা দিপু ভুইঁয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:২৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:২৯
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আবু জাফর। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এই ঘোষণা দেন।
এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন যারা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারা হলেন, জেনারেল গ্রুপ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন। আসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক এবং ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা।
