যমুনায় বালু তোলার সময় পড়ে গিয়ে শ্রমিক নিখোঁজ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৫:৫৮
সিরাজগঞ্জে যমুনা নদীতে বালু তুলতে গিয়ে বলগেট থেকে পড়ে স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে কামাল হোসেন (৪০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার পাইকপাড়ায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। কামাল হোসেনের বাড়ি বরিশালের বরগুনায়।
পুলিশ জানায়, বালু তোলার সময় বলগেট থেকে হঠাৎ পড়ে যান কামালা। প্রচণ্ড ঢেউ ও স্রোতের কারণে সঙ্গে সঙ্গে তিনি তলিয়ে যান।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রফিকুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, 'কামাল দুর্ঘটনাবশত পড়ে গেছেন না পূর্বশত্রুতাবশত তাকে কেউ ফেলে দিয়েছে- তা নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- শ্রমিক নিখোঁজ
- যমুনা নদী
- সিরাজগঞ্জ