ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ
×

.

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১৭:৫০ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১৮:১০

সিলেট আখাউড়া রেল সেকশনের মাধবপুরে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে সাগর মাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের অরুণ মালের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর ট্রেনটি তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলেও স্টেশনের অদূরে রেললাইন দিয়ে হেঁটে হেঁটে মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন সাগর মাল। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত সাগর মালের মোবাইল ফোনটি উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন

×