জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, জিপিএ-৫ সবাই
ছবি-সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ১৬:৫৩
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে এবারও এসএসসি পরীক্ষায় সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ কলেজ থেকে এবার ৫৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে এ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
ক্যাডেট কলেজগুলো বরাবরই সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা এবং বহুমুখী সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত। পরীক্ষার্থী ক্যাডেটবৃন্দ তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের অকুণ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেন।
কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্য থাকবে।
- বিষয় :
- জয়পুরহাট
- ক্যাডেট কলেজ
