রাজশাহী ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫
শিক্ষকদের সঙ্গে রাজশাহী ক্যাডেট কলেজের কৃতী শিক্ষার্থীরা। ছবি: সমকাল
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ১৮:৫৮
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। তবে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৭ জনই জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কলেজের ৪৭ পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।
তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধুমাত্র লেখাপড়া নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে। এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে সেজন্য রাজশাহী ক্যাডেট কলেজ সকলের আন্তরিক দোয়া কামনা করছে।
- বিষয় :
- ক্যাডেট কলেজ
- এসএসসি
