জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি, সম্পাদক অর্ক
সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক। ছবি: সংগৃহীত
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ০৪:২৫
ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অদ্রি অংকুরকে সভাপতি ও ফাইজান আহমেদ অর্ককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়িশা মনি৷ বুধবার ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩৩তম সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে ২৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয়, বাকি দুটি সদস্য পদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে৷
কমিটিতে সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুনকে সহ-সভাপতি, সীমান্ত বর্ধন ও জারিন তাসনিম প্রমি সহ-সম্পাদক, ইসফার সাদীকে কোষাধ্যক্ষ এবং মো. রেদওয়ান সিকদারকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে৷
এছাড়া কমিটিতে শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক ইশতিয়াক বিন ইকবাল নির্বাচিত হয়েছেন৷
কমিটিতে সদস্য হিসেবে আছেন অমর্ত্য রায়, ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, আনিকা ইবানত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ।
গত ১৬ জুলাই ‘যৌবন তুমি মিলিও না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে’ স্লোগানকে ধারণ শুরু হয় তিন দিনব্যাপী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩৩তম সম্মেলন। স্বৈরাচার আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন অমর্ত্য রায় এবং বক্তৃতা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
- বিষয় :
- ছাত্র ইউনিয়ন
