ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হুমায়ূন আহমেদের আদর্শ তরুণ প্রজন্মকে ধারণ করার আহ্বান শাওনের

হুমায়ূন আহমেদের আদর্শ তরুণ প্রজন্মকে ধারণ করার আহ্বান শাওনের
×

ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ১৫:৩৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ১৬:২০

কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে। তার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের নুহাশপল্লীতে তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করেন। এসময় হুমায়ূন আহমেদের আদর্শ তরুণ প্রজন্মকে ধারণ করবার আহ্বান জানান লেখক পত্নী মেহের আফরোজ শাওন।

শনিবার সকালে গাজীপুরের পিরুজালির নুহাশপল্লীর লিচুতলায় লেখক পত্নী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন।

এসময় লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কোরআনখানি ও মিলাদ মাহফিলের।

কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে বলেন, শিগগিরই পেঙ্গুইন পাবলিকেশনস থেকে আমরা হুমায়ূন আহমেদের বই প্রকাশ দেখতে পারব। বিভিন্ন ভাষায় হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস অনুবাদ হচ্ছে। এটি আমার কাছে খুব বড় মনে হয়। তাঁর লেখাগুলো বিশ্বে ছড়িয়ে যাক। হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

২০১২ সালে ১৯ জুলাই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

আরও পড়ুন

×