ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
×

প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ১১:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ড মিজমিজি বাতেনপাড়া ক্যানেল পাড় এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ক্যানেলপাড় এলাকার ইব্রাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন ওই দম্পতি। শুক্রবার রাত ১১টার দিকে স্বামী তার স্ত্রীকে রুটি বানানোর বেলুন দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান, শুক্রবার রাত ১১ দিকে ওই ফ্ল্যাটের তৃতীয় তলায় চিৎকারের শব্দ শুনতে পান। পরে কক্ষের ভেতর ঢুকে দেখন নারীর নিথর দেহ পড়ে আছে। পরে তিনি থানায় খবর দেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী বিল্লালকে গ্রেপ্তার করে এবং ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শনিবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×