ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাল্কহেডের ধাক্কায় মেঘনায় ডুবল মাছ ধরার ট্রলার, নিহত ২

বাল্কহেডের ধাক্কায় মেঘনায় ডুবল মাছ ধরার ট্রলার, নিহত ২
×

ছবি: সংগৃহীত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ১৮:৫০

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা সাকিব উদ্দিন ও আরাফাত নামে দুই জেলে নদীতে ডুবে নিহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি রহমত (৩২) নামে আরও এক জেলে। আজ সোমবার ভোরে সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাকিব উদ্দিন চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং আরাফাত সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে। আহত রহমত নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মিস্ত্রীর ছেলে।

জেলেরা জানান, মাছ ধরে আজ ভোরে নদীর তীরে নোঙর করার চেষ্টা করছিলেন ট্রলারটি মাঝিরা। ট্রলারের ভেতরে আফসার মাঝিসহ ৫ জন ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ করে দক্ষিণ দিক থেকে আসা মালবাহী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা চারজন নদীতে পড়ে যান, যার মধ্যে আফসার মাঝি’সহ দু’জন পাড়ে উঠতে পারলেও তিনজন ডুবে যান। কিছুক্ষণ পর রহমতকে অচেতন অবস্থায়, সকালে সাকিব ও দুপুরে আরাফাতের মরদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। 

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাটি শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×