ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুলনায় করোনায় আক্রান্ত আরেক রোগীর মৃত্যু 

খুলনায় করোনায় আক্রান্ত আরেক রোগীর মৃত্যু 
×

ছবি: ফাইল

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ০২:৩৬

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রোগীর নাম রতিকান্ত ডাকুয়া। তার বয়স ৮৫ বছর। তিনি নগরীর খালিশপুর থানার গাবতলা এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে করোনায় তিনজন রোগী মারা গেলেন।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, গত ২৮ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর রাতে আরটি পিসিআর টেস্টে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

আরও পড়ুন

×