ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে মাসব্যাপী এম এ আজিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হলো

ফরিদপুরে মাসব্যাপী এম এ আজিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হলো
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ০৪:১৯ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ১২:১৪

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো মাসব্যাপী এম এ আজিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ছিল দর্শকের উপচে পড়া ভিড়।

ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং যুব সমাজকে মাদকের করাল থাবা থেকে দূরে রাখতে ফরিদপুরে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের বাবা মরহুম এম এ আজিজ এর নামে প্রবর্তিত এই টুর্নামেন্টে অংশ নেয় ১৬টি দল।

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পসরা এলাকায় এম এ আজিজ হাই স্কুল মাঠে মনোরম পরিবেশে জুলাই মাসব্যাপী ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে ফাইনালে উত্তীর্ণ হয় ফরিদপুরের বাখুন্ডা কামরুল একাদশ এবং ফাইনাল চ্যাপ্টার গোয়ালকান্দি। এর মধ্যে চার-দুই গোলে বিজয়ী হয় বাখুন্ডা দল।

ফাইনাল খেলা শেষে এম এ আজিজ হাই স্কুল মাঠে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, নেক্সট কালেকশনস লিমিটেডের এমডি মো. বেলাল হোসেন, এম এ আজিজ হাই স্কুল সভাপতি ড. মোহা. আবুল হাশেম, প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়দের প্রত্যাশা, ফরিদপুর সদর উপজেলার যুবকদের সুস্থ বিনোদনের এ আয়োজন অব্যাহত রাখবেন আয়োজকরা। সমাপনী বক্তব্যে প্রতি বছর এম এ আজিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অব্যহত রাখার ঘোষণা দেন আয়োজক হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন।

আরও পড়ুন

×