ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
×

মৃতদের স্বজনদের আহাজারি। ছবি: সমকাল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ২১:৪৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করছিলেন ছেলে। তাকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করেন মা। কিন্তু শেষ পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্টে ছেলের সঙ্গে প্রাণ গেল মায়েরও।

শনিবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- মা জোসনা খাতুন (৫০) ও তার ছেলে মো. বিপ্লব সরদার।

স্থানীয়রা জানান, দুপুরে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করেন বিপ্লব। পরে খামারে ঢুকলে ট্রাক্টরের সঙ্গে ঝুলন্ত বিদ্যুতের তার জড়িয়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকেন বিপ্লব। খবর পেয়ে মা বিপ্লবকে জড়িয়ে ধরে ছাড়ানো চেষ্টা করেন। পরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনই মারা যান। 

বিপ্লবের বোনজামাই বিপুল বলেন, সন্তান ও স্ত্রীকে হারিয়ে বাবা হাবিল সরদার বারবার জ্ঞান হারাচ্ছেন। এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি।

ভেড়ামারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মা-ছেলে মারা যাওয়ার ঘটনা শুনেই টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। যেহেতু এটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×