ফরিদপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ
ফরিদপুরে গাছের চারা রোপণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০৩:৫৫
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে ফরিদপুরে গাছের চারা রোপণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার ব্যাংকের ফরিদপুরসহ স্থানীয় সাতটি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা এলাকায় এম এ আজিজ হাই স্কুল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৭০০ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়। দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বিদ্যালয় চত্বরে কয়েকটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এরপর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। এ ছাড়া ফরিদপুর শহরের টেপাখোলায় নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় চত্বরেও কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ’র উপদেষ্টা মোহাম্মদ আজাহারুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক কে এম আনিসুর রহমান, সদরপুর শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, শেখপুর বাজার শাখার ব্যবস্থাপক মনসুর আহমেদ মিয়া, আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সাইফুদ্দিন, আলহাজ্ব এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ ইসমতে জাহান প্রমুখ।
