ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ চলাচল বন্ধ
×

ছবি: সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫ | ২৩:১৫

পদ্মা নদীর ভাঙন ও প্রবল স্রোতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস সংযুক্ত করা হয়েছিল ২ নম্বর ফেরিঘাটে। তবে প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

পান্না লাল নন্দী জানান, মঙ্গলবার বিকেলে লঞ্চ ঘাট বিলিন হওয়ার পর লঞ্চগুলোকে পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। বুধবার সকাল থেকে ২নং ফেরি ঘাট থেকে লঞ্চ চলাচল করছিল। শুক্রবার সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র‌্যাম্পের তার ছিড়ে যায়। আর একটি র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে গেছে। যেকোনো সময় এটার তারও ছিড়ে যাবে। তাই ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে এই নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটির অর্ধেক ভেঙে পড়ে। পরে জরুরি ভিত্তিতে লঞ্চগুলোকে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল। কিন্তু নতুন করে ওই ঘাটের র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম পাটুরিয়া দৌলতদিয়া লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

×