তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ‘আ.লীগ কর্মী’ গ্রেপ্তার
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:০৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:০৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় উজিরপুরে এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তার নাম শওকত বালী ওরফে শাওন (৫০)। তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে জানা গেছে।
উজিরপুর থানার ওসি আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তারেক রহমানকে কটূক্তি করার ঘটনায় কেউ মামলা না করায় বিএনপির অফিস পোড়ানো মামলায় শাওনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতলা বাজারে একটি চায়ের দোকানে শাওন তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
- বিষয় :
- তারেক রহমান
- কটূক্তি
- গ্রেপ্তার
