ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুলতান-৪ কর্তৃপক্ষের সঙ্গে পর্যটকের বিরোধ নিরসন

সুলতান-৪ কর্তৃপক্ষের সঙ্গে  পর্যটকের বিরোধ নিরসন
×

.

 সুনামগঞ্জ প্রাতনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ২৩:৪৩

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে প্রতিশ্রুত সেবা না পাওয়ায়  হাওরের সুলতান-৪ বোট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন মাহাবুর আলম সোহাগ নামে এক পর্যটক। সেই পর্যটকের সঙ্গে তিন শর্তে সমঝোতায় পৌঁছেছে হাউসবোট কর্তৃপক্ষ।
চলতি বছরের ২২ জুলাই ঢাকার ওই পর্যটক তাঁর নিজের পরিবারসহ অন্য আরও তিন পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। এর আগে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সুলতান-৪ বোট বুকিং করেছিলেন তিনি। বুকিংয়ের সময় বোট কর্তৃপক্ষ যে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা পরে যথাযথভাবে না দেওয়ায় ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন ওই পর্যটক।
পর্যটক মাহাবুর আলম সোহাগের অভিযোগ, তাঁর সঙ্গে মৌখিকভাবে শর্ত ছিল সুনামগঞ্জে গাড়ি থেকে নেমে তেঘরিয়া ঘাট (সাহেববাড়ি ঘাট) থেকে বোট ছাড়বে। 
পরে তাদের প্রায় ২৭ কিলোমিটার সড়কপথে গিয়ে আনোয়ারপুর থেকে বোটে তোলা হয়। এ ছাড়া, বুকিংয়ের পর বারবার জানতে চাওয়ার পরও তাঁর জন্য বরাদ্দ রুমের তথ্য দেওয়া হয়নি। 
ঢাকায় ফিরে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বোট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। পরে এ নিয়ে দুঃখ প্রকাশ করে হাওরের সুলতান-৪ কর্তৃপক্ষ।
এ ঘটনা নিরসনে আলোচনার মাধ্যমে তিন শর্তে বোট কর্তৃপক্ষকে পর্যটকের সঙ্গে সমস্যা নিরসনের সুযোগ দেওয়া হয়। সেগুলো হলো– দেশের যে কোনো জেলার এতিমখানায় ১০০ এতিমকে একবেলা ভালো খাবার খাওয়াতে হবে। যে কোনো মাধ্যমে বোট বুকিং দিলে দ্রুততার সঙ্গে ভোক্তাকে সব তথ্য জানাতে হবে এবং বোটের সঙ্গে সব ধরনের শর্ত ও লেনদেনের লিখিত ভাউচার দিতে হবে।
হাওরের সুলতান-৪ কর্তৃপক্ষ সব শর্ত মেনে নেয় এবং আগামী এক মাসের মধ্যে সুনামগঞ্জের একটি এতিমখানায় ১০০ এতিমকে একবেলা ভালো খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়। শর্ত পূরণের আশ্বাস পাওয়ার পর পর্যটক মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

আরও পড়ুন

×