ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এক পরিবারের ৮ সদস্যসহ ১৪ জনকে ফেরত পাঠাল বিএসএফ

এক পরিবারের ৮ সদস্যসহ ১৪ জনকে ফেরত পাঠাল বিএসএফ
×

ছবি: সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১৮:০৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ১৯:০৭

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৪ জনকে আটক করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে তাদের হরিপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

এরআগে হরিপুর বিওপির বসতপুর স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। 

পুলিশ জানায়, মো. মন্টু (৪০), তার স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮), তাদের দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯); মো. আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০) ও দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১); মো. আসাদুল (৩৫), তার মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২) ও তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) এবং আরিফকে (৫) তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, গত ১১ আগস্ট বিকেলে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ওই ১৪ জনকে আটক করে বিএসএফ। তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বাসিন্দা।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি কারখানায় (পাপস ফ্যাক্টরি) কাজ করতে যান। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, তাদের আটকের পর আমরা হরিপুর থানায় হস্তান্তর করেছি।

আরও পড়ুন

×