ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেশবপুরে ঝোপের পাশ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

কেশবপুরে ঝোপের পাশ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ১৭:৪৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ | ১৭:৪৭

যশোরের কেশবপুরে ঝোপের পাশ থেকে তারেক সরদার (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরোঘোনা গ্রামে বুড়িভদ্রা নদী সংলগ্ন একটি ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ভ্যানচালক তারেক সরদার গৌরীঘোনা গ্রামের প্রয়াত শহিদুল ইসলাম সরদারের ছেলে। তিনি পাশের ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করতেন। 

এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে তারেক সরদার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গৌরীঘোনা এলাকার ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় একটি ঝোপের পাশে তারেক সরদারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় ওই ব্যক্তির পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম এবং গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে চিহ্ন দেখতে পায়। 

এ ব্যাপারে উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ওই ব্যক্তির গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে দাগসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন

×