ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নির্বাচন সুষ্ঠু করতে সকল বাহিনী প্রস্তুতি নিচ্ছে: ধর্ম উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু করতে সকল বাহিনী প্রস্তুতি নিচ্ছে: ধর্ম উপদেষ্টা
×

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১৫:০৩

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনোও সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর পাড়ের রাজারগাঁয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্যের মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা অল্প সময় আছি, আরও সময় পেলে আরও কাজ করতে পারতাম। আমরা দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজাগাঁও এলাকায় পৌঁছান উপদেষ্টা। পরে অদ্বৈত মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.  মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ। 

আরও পড়ুন

×