ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, সিলেট-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, সিলেট-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ
×

.

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৪:১৭ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ | ০৬:০১

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে রেষ্টুরেন্ট আর ডেকোরেটার্স ব্যবসায়ীর দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় ৫৫ মিনিট বন্ধ থাকে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লালাবাজারের একটি ড্রেনের সংস্কার নিয়ে বাজার কমিটির বৈঠক চলছিল। বৈঠক চলাকালে পাপড়ি রেস্টু রেন্টের মালিক লিটন আহমদ ও সিফাত ডেকোরেটার্সের মালিক সিফাত আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বৈঠক থেকেই উত্তেজিত হয়ে চলে আসেন। রাত সাড়ে ৮টার দিকে লিটন আর সিফাতের লোকদের মধ্যে তমুল সংঘর্ষ শুরু হয়।

একপক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে পাপড়ি রেস্টুরেন্ট থেকে কোমল পানীয়র কাচের বোতল দিয়ে প্রতিপক্ষের ওপর ছোড়া হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে লিটন ও হুমায়ুন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো কাজ হয়নি।

পরে স্থানীয় তেতলী ইউপি চেয়ারম্যান অলিউর রহমান মাইকে সালিশে ঘটনার নিষ্পত্তির ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যপারে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান সমকালকে জানান, তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×