ভুয়া ‘সাহসী সাংবাদিক’ ফয়েজ আহমেদের পুরস্কার প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ১৫:৫৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ | ১৬:৩৪
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি শেখ ফয়েজ আহমেদকে গ্রেপ্তার ও জুলাই আন্দোলনে ‘সাহসী সাংবাদিক’ হিসেবে পাওয়া পুরস্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
শনিবার সকাল ১১টায় সচেতন নাগরিক সমাজ-এর ব্যানারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এ মানববন্ধন হয়।
এ সময় সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধিত্বকারী আবরাব নাদিম ইতু, সোহেল রানা, সাংবাদিক হাসানউজ্জামান, অ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শেখ ফয়েজ জুলাই আন্দোলনে বিরোধিতা করেও ভুয়া তথ্য দিয়ে কৌশলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ‘সাহসী সাংবাদিক’ পুরষ্কার হাতিয়ে নিয়েছেন। যাচাই বাছাই ছাড়াই তাকে পুরস্কার দিয়ে জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার ও পুরস্কার প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
- বিষয় :
- ফরিদপুর
- মানববন্ধন
- ভুয়া সাংবাদিক
