ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লোকজনের ডাক শুনতে পেলেন না বৃদ্ধ, কাটা পড়লেন ট্রেনে

লোকজনের ডাক শুনতে পেলেন না বৃদ্ধ, কাটা পড়লেন ট্রেনে
×

ছবি: প্রতীকী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ১৭:৩৮

নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবু প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে রেলস্টেশনের উত্তরে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধারের পর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত বাবু প্রামাণিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজ নিহত বাবু প্রামাণিকের পরিবারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, শনিবার সকালে বাবু প্রামাণিক রাণীনগর বাজারে কাজের কথা বলে বের হন। এরপর রাণীনগর রেলস্টেশনের উত্তরে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটীগামী তিতুমীর ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এসআই মাহফুজ বলেন, লাইন পার হওয়ার সময় স্থানীয় লোকজন অনেক ডাকাডাকি করলেও শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েন বাবু প্রামাণিক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×