ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল দুই নারীর

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল দুই নারীর
×

.

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ১৪:০৮

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দুই নারী নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুজন নিহতের তথ্য সমকালকে নিশ্চিত করেছেন। 

ওসি জানান, নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, ওই দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা থানায় খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×