ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেসের ফ্যানে ঝুলছিল ছাত্রীর মরদেহ, পাশে ছিল চিরকুট

মেসের ফ্যানে ঝুলছিল ছাত্রীর মরদেহ, পাশে ছিল চিরকুট
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ১৬:৩২

খুলনায় মেস (ভাড়া বাসা) থেকে সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কলেজের বিপরীতে ৫ তলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল, ‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও’।

নিহত শিক্ষার্থীর নাম তিসা। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়। তার বাবার নাম আবদুর রউফ মোল্লা।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বয়রা কলেজের বিপরীতে ৫ তলা ভবণের একটি ফ্লাটে তিনজন ছাত্রীর সঙ্গে বসবাস করতেন তিসা। তিনি দু’দিন আগে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসেন। কিন্তু তার সঙ্গে থাকা অপর দু’ছাত্রী নিজ নিজ বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে রাতে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

তিনি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি বুঝতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেন। বাড়িমালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনায় চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করেন তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও’। ঘটনাস্থল থেকে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। আত্মহত্যার কারণ খুঁজতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×