ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ১৭:৫২

ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল জব্বার খান (৭৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুলপুর গ্রীণ রোড মোড় এলাকার তোশক ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে আব্দুল জব্বার খান শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসে করে ফুলপুর থেকে ময়মনসিংহে তার মেয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলপুর-ময়মনসিংহ সড়কের ওপর অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে নেশাজাতীয় দ্রব্য ধরলে তিনি জ্ঞান হারান।

আহত অবস্থায় তারাকান্দা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ কোতোয়ালি থানা থেকে হাসপাতালে মৃত্যুর খবর জানানো হয়।

তবে এ ঘটনায় তারাকান্দা ও ফুলপুর থানায় কেউ অভিযোগ করতে আসেনি বলে সমকালকে জানিয়েছেন তারাকান্দা ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও পড়ুন

×