ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু একদিনের রিমান্ডে 

চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু একদিনের রিমান্ডে 
×

মনজুরুল হায়াত দিপু খালাসী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ১২:৪০ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ১২:৫২

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনজুরুল হায়াত দিপু খালাসীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম মাহমুদ এ আদেশ দেন। চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

থানা সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে আমিরের ব্রিজ নামক স্থানে ছাত্রলীগ, যুবলী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টায় গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দিপু খালাসীকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×