অভিজিৎ রায় হত্যা মামলা: যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফারাবী জামিনে মুক্ত
ফাইল ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | ১৭:১৬
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কাশিপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া শফিউর রহমান ফারাবী ২০২৩ সাল থেকে একটানা এ কারাগারে বন্দী ছিলেন। আদালত থেকে বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়।
একপর্যায়ে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শফিউর রহমান ফারাবীকে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। অভিজিৎ রায় হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।
- বিষয় :
- জামিন
- অভিজিৎ রায় হত্যা মামলা
