নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দীনা তাজরীন
মনি সুপান্থ ও দীনা তাজরীন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০১:২৪
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি হয়েছেন মনি সুপান্থ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দীনা তাজরীন। শুক্রবার দিনভর জোটের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
জেলার আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে অনুষ্ঠিত এ কাউন্সিলে দুই বছরের জন্য ১৩ সদস্যের কার্যকরী কমিটি এবং ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়। জোটের বিষয় নির্বাচনী কমিটি এই কার্যকরী কমিটি মনোনিত করেছে।
কমিটির অন্যরা হচ্ছেন, সহসভাপতি ধীমান সাহা জুয়েল ও ফাহমিদা আজাদ, অর্থ সম্পাদক সুমিত রায়, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক শাশ্বতী পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল উচ্ছাস, সদস্য ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু, পিন্টু সাহা, সাইফুল আলম নান্টু ও মাসুম সিকান্দার। উপদেষ্টা রফিউর রাব্বি, জাহিদুল হক দীপু ও জিয়াউল ইসলাম কাজল।
১৯৮১ সালে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট যাত্রা শুরু করে। সমাজে বিরাজমান অনিয়মের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রামের মধ্যদিয়ে সংস্কৃতির প্রবাহমান ধারাকে সাংস্কৃতিক জোট ৪৫ বছর ধরে অব্যহত রেখেছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- সাংস্কৃতিক জোট
