রূপসায় ভাসছিল নিখোঁজ যুবকের লাশ
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ১৭:১৭
খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে রূপসা নদীতে পড়ে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ জানান, বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর তীরে একটি ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে নদী থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রূপসা নদীর জেলখানা ঘাটে ফেরি ট্রলারের সংঘর্ষে নদীতে পড়ে যায় আকাশ। তিনি রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।
- বিষয় :
- খুলনা
- রূপসা
- লাশ উদ্ধার
- মরদেহ উদ্ধার
