ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লরির চাপায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের

লরির চাপায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের
×

.

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ১৩:৫৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ | ১৪:০৩

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী লরির চাপায় মোটরসাইকেলচালক এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬)। তিনি জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহপরান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে আটটায় কুমিল্লা থেকে মোটরসাইকেল নিয়ে দেবিদ্বারে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। তিনি কংশনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ওই যুবক সড়কের ওপর ছিটকে পড়েন। এরপর লরির একটি চাকা তার মাথাকে পৃষ্ট করে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহপরান বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলটিকে চাপা দেওয়া অজ্ঞাত গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×