ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দিনাজপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০

দিনাজপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০
×

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবন মহল পার্কের সামনে সড়কে এই সংঘর্ষ হয়। ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ২১:২৩

দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ নামে একটি বিনোদন পার্কের লোকজনের সঙ্গে ‘তৌহিদি জনতা’র দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় পাঁচ মোটরসাইকেলসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবন মহল পার্কের সামনে সড়কে এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, জীবন মহল পার্কের দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছে। পাশাপাশি পার্কের ভেতরে একটি দরবার শরীফ গড়ে তোলা হয়েছে। সম্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে এবং পার্ক কর্তৃপক্ষকে জেল জরিমানা প্রদান করে। এই ঘটনার পর থেকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে পার্কের অসামাজিক কার্যকলাপ বন্ধ ও দরবার শরীফ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

গত বৃহস্পতিবার বিরল মডেল মসজিদে তৌহিদী জনতার ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় আজ বৃহস্পতিবার জীবন মহলের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। এর মধ্যে জীবনমহল কর্তৃপক্ষ তাদের মানববন্ধনের প্রতিবাদে একই সময়ে জীবন মহলের সামনে তারা প্রতিবাদ সমাবেশ শুরু করে।

বৃহস্পতিবার দুপুর দুইটাই জীবন মহলের সামনে জীবন মহলের কর্মচারী ও আশেপাশের এলাকাবাসী পার্কের পক্ষে মানববন্ধন কর্মসূচি শুরু করে। বিকেল তিনটায় ‘তৌহিদি জনতা’ দিনাজপুর শহর ও বোচাগঞ্জ থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জীবন মহলের সামনে এসে বিক্ষোভ শুরু করে এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন সাংবাদিকসহ উভয়পক্ষে অন্তত ২০ জন। এ সময় মোটরসাইকেল সহ ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা জীবনমহল পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পার্কে অবস্থিত দরবার শরীফে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

×