নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের জনগণই প্রতিরোধ করবে: ফয়সাল চৌধুরী
গোলাপগঞ্জে কর্মিসভায় ফয়সাল চৌধুরী
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৪:১৭
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায়। তাই যারা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত জনগণই তাদের প্রতিরোধ করবে। বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের উত্তর বাদেপাশায় এক কর্মিসভায় তিনি এ কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক এনামুল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, সদস্য রেজাউল কবির, মাহমুদুর রহমান মামুন, দপ্তর সম্পাদক মজিরুল হক, সদস্য শামীম আহমদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান, মাতাব উদ্দিন, ৩ নন্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুর আলি, বাদেপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দুদু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান দুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহাদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদল সভাপতি কামরান হোসেন প্রমুখ।
- বিষয় :
- বিএনপি
- মনোনয়নপ্রত্যাশী
