ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
×

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৬:৫৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ | ১৭:২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

আজ শুক্রবার সকাল ১০টায় সালমা বেগম (৩০) এবং বেলা ১২টায় তানজিলা আক্তার তিশা (১৭) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা মারা যান।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে পূর্বপাইনাদির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দুটি কক্ষের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন।

আরও পড়ুন

×